সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই

আরটিভি নিউজ

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ১১:২৫ পিএম


সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই
সাংবাদিক আবু হেনা রাসেল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিনিয়র সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য সহকর্মী, স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, বুধবার রাজধানীর আসাদগেট সংলগ্ন তালুকদার ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি নিতে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আবু হেনা রাসেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ক্র্যাব পরিবার। সংগঠনটির সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহসহ কার্যনির্বাহী কমিটির নেতারা এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

আবু হেনা রাসেলের জানাজা বুধবার বিকেল পৌনে ৫টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিনি সর্বশেষ দৈনিক খবর সংযোগের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ভোরের কাগজ, সমকাল, কালের কণ্ঠসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

এ ছাড়া তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন নির্বাচিত পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির এক নম্বর নির্বাহী সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission